অনলাইন ডেস্কঃ মৌলভীবাজার জেলা ছাত্রদলের ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. রুবেল মিয়াকে সভাপতি ও আকিদুর রহমান সোহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ইমামুল হক রিপনকে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মহসিন, সহসভাপতি রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক মাজেদুল আলম চৌধুরী সাহান, গোলাম হাসান চৌধুরী ঝুমা এবং শাহ আলম।
