পার্লামেন্টের মেঝে পরিষ্কার করলেন ডাচ প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্কঃ দুর্ঘটনাবশত নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রাট দুর্ঘটনাবশত মঙ্গলবার তার দেশের পার্লামেন্ট করিডোরের মেঝেতে কফি ফেলে দেন। এরপর নিজেই একটা মুছুনি নিয়ে মেঝে পরিষ্কার করা শুরু করেন। তার মেঝে মোছার সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের এবিসি নেটওয়ার্কের খবরে বলা হয়, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রাট দুর্ঘটনাবশত মঙ্গলবার পার্লামেন্ট করিডোরের মেঝেতে কফি ফেলে দেন। এরপর বিব্রত রাট হাসতে হাসতে দ্রুত একটি ফ্লোর মুছুনি নিয়ে মেঝে মুছতে শুরু করেন। পার্লামেন্টের পরিচ্ছন্নতা কর্মীরা এ সময় রাটকে সাহায্য করার সুযোগ না পেয়ে দাঁড়িয়ে উৎসাহ দিতে থাকেন। আরেকজন নিরাপত্তা কর্মী ফ্লোর মুছুনি কীভাবে ধরতে হয় তা দেখিয়ে দেন তাকে।

ডাচ প্রধানমন্ত্রীর এমন আচরণে ইন্টারনেট ব্যবহারকারীরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। মার্ক রাট আগেও গাড়িবহরের বদলে সাইকেলে চড়ে আলোচনায় এসেছিলেন।

Post a Comment

Previous Post Next Post