স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ২০ মার্চ মঙ্গলবার বিভিন্ন হোটেল, ইট ভাটা ও ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে পরিবেশ দূষন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি, পোড়া তেল ব্যবহার করা, খাদ্যপন্যে ক্ষতিকর রং, তৈল ব্যবহার, মেয়াদ উত্তীর্ন ও অতিরিক্ত দামে ঔষধ বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ৪ টি প্রতিষ্ঠানে মোট ৪৯ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।
কুলাউড়া উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
