সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত



অনলাইন ডেস্কঃ সৌদি আরবের আবাহ প্রদেশে সড়ক দুর্ঘটনায় মো. গিয়াস উদ্দিন (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার দুপুর ১২টার দিকে আবাহ হামিচ আল বোরিদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. গিয়াস উদ্দিন কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকিরপাড়ার মো.কালুর ছেলে।

স্থানীয় প্রবাসী বাংলাদেশি নাজিম উদ্দিন জানান, সৌদির আবাহ হামিচ আল বোরিদ সড়কে দ্রুতগামী একটি গাড়ি গিয়াস উদ্দিনকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। 

Post a Comment

Previous Post Next Post