হাছনা-মমতাজ প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরনী সম্পন্ন



নিউজ ডেস্কঃ কুলাউড়ার লিটল স্টার একাডেমীতে হাছনা-মমতাজ স্মৃতি বৃত্তি পরিষদের ২০১৭ বর্ষের মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত ১৭ মার্চ শনিবার বিকালে। 

উক্ত অনুষ্ঠানে হাছনা-মমতাজ স্মৃতি বৃত্তি পরিষদের সেক্রেটারী ও পৃষ্ঠপোষক এ.এফ.এম মারুফ চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠক শহীদুল ইসলাম তনয় এর পরিচালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারী মাওলানা মোঃ ফজলুল হক খাঁন সাহেদ। 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লিটল স্টার একাডেমীর অধ্যক্ষ হিফজুল এনাম খাঁন, বি,আর,ডিবির চেয়ারম্যান মোঃ ফজলুল হক ফজলু, পরীক্ষা নিয়ন্ত্রক ও জুড়ী টি,এন খানম ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, রাইজিং স্টার এর অতীত সভাপতি তোফায়েল আহমেদ ডালিম, হল সুপার ও ইয়াকুব তাজুল মহিলা কলেজের অধ্যাপক মোঃ খালিক উদ্দিন, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অতীত সভাপতি ডাঃ হেমন্ত চন্দ্র পাল, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সদ্য অতীত সভাপতি শরীফ আহমদ, হাছনা-মমতাজ ফাউন্ডেশনের উপদেষ্টা মিছবাহ উদ্দিন আহমদ চৌধুরী, চারুহাটের পরিচালক জিয়াউল হক জিয়া ও শিক্ষক সোহেল আহমদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাছন-মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক এ.এফ.এম ফৌজি চৌধুরী। উক্ত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মিজানুর রহমান মজুমদার, উপদেষ্টা বেলায়েত হোসেন চৌধুরী, কুলাউড়া থানার ওসি (তদন্ত ) বিজয় ভূষণ দাস, লিটল স্টার একাডেমীর পরিচালক মোঃ জসিম উদ্দিন চৌধুরী, তাসলিমুল হাসান চৌধুরী, তাজওয়ারুল হাসান চৌধুরী, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লিটল স্টার একাডেমীর শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সর্বমোট ১৩৮ জন কে ৩টি গ্রেডে পুরষ্কার দেওয়া হয়। #সংবাদ বিজ্ঞপ্তি

Post a Comment

Previous Post Next Post