নিউজ ডেস্কঃ উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) এর পবিত্র হাতে গড়া ছুন্নীয়তের অতন্দ্র প্রহরী কাফেলা
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া পৌর শাখার ২০১৮-১৯ সেশনের কাউন্সিল গত (১৯ মার্চ) রোজ সোমবার বিকাল ৫ ঘটিকায় কুলাউড়া আলালপুর হাঃ আত্তর খান (রহঃ) হাফিজিয়া মাদরাসা হলরুমে অনুষ্টিত হয়।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি ছাত্রনেতা এম এ জলিল, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সহ সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শেখ কাদের আল হাসান।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলার সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের মুহতারাম ভাইস চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান শাহেদ, বিশেষ অতিথি পৌর আল ইসলাহ সভাপতি কাজী মাও. ফখরুল ইসলাম, সাধারন সম্পাদক টিপু বক্স, সাংগঠনিক সম্পাদক পংকি মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল মুহাইমিন ফাহাদ , সহ অফিস সম্পাদক মোঃ মামুনুর রশীদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজাহান আলম, জেলা তালামীযের সদস্য আজিজুল ইসলাম রিয়াদ প্রমুখ।
উক্ত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আব্দুল মুবিন কে সভাপতি, জামিল আহমদ জুয়েলকে সাধারণ সম্পাদক ও আব্দুল মান্নান টিপু কে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। #বিজ্ঞপ্তি
