গুলশান হামলার পরিকল্পনাকারী মাহফুজসহ গ্রেফতার ৪

অনলাইন ডেস্কঃ রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী জঙ্গি নেতা সোহেল মাহফুজকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুসকনী এলাকার একটি আম বাগান থেকে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্যরা হলেন- জেএমবির আইসিটি এক্সপার্ট হাফিজ, সামরিক শাখার সদস্য জামাল এবং জেএমবি সদস্য জুয়েল।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী জঙ্গি নেতা সোহেল মাহফুজসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। সুত্রঃ জাগো নিউজ

Post a Comment

Previous Post Next Post