এবার এইচপি জিতল সাইফউদ্দিনের সেঞ্চুরিতে

অনলাইন ডেস্কঃ অস্ট্রেলিয়ায় জয়রথ ছুটছেই বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দলের। আজ শুক্রবার এইচপি জিতল সাইফউদ্দিনের দুর্দান্ত এক সেঞ্চুরিতে। নর্দান টেরিটরিকে (এনটি) ৪২ রানে পরাজিত করেছে বিসিবি হাইপারফরম্যান্স দল। এ নিয়ে অস্ট্রেলিয়া সফরে টানা তিন ম্যাচে জয় পেল সফরকারীরা।

মারারা ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন সাইফউদ্দিন। সেঞ্চুরি তুলে নিয়েছেন। এই অলরাউন্ডার খেলেছেন ১০৪ রানের হার না মানা এক ইনিংস। মজার বিষয়, বলও খেলেছেন ১০৪টি। তার ইনিংসটি সমৃদ্ধ ৫টি করে চার ও ছক্কায়।

এনামুল হক বিজয় করেছেন ৩৬ রান। তানবির হায়দারের ব্যাট থেকে এসেছে ৩৪ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত করেছেন ২৬ রান। সব মিলে ৫০ ওভারে ২৬৭ রান সংগ্রহ করে বিসিবি হাইপারফরম্যান্স দল।

লক্ষ্য তাড়া করতে নেমে ২২৫ রানে থামে নর্দান টেরিটরির ইনিংস। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ১৪৪ রান করেন গ্রেগরি। তার এই লড়াই শেষ পর্যন্ত গেছে বিফলে। টানা তৃতীয় হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে নর্দান টেরিটরি।

Post a Comment

Previous Post Next Post