মুকিম আহমদ চৌধুরীঃ অকাল বন্যায় পানি বন্দি অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছে কুলাউড়ার বৃহৎ ইসলামী সামাজিক সংগঠন আশেকানে ফুলতলী (রঃ)। গত ০৬ জুলাই বৃহস্পতিবার কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবং ০৭ জুলাই শুক্রবার জয়চন্ডী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যাদুর্গত অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাউৎগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ এস এম জামান মতিন, কুলাউড়া উপজেলা আল ইসলাহ'র সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ আবুল, পৌর আল ইসলাহ'র সভাপতি মাওঃ আব্দুল ওয়াহিদ, উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক আবুল কালাম, আশিকানে ফুলতলীর আহবায়ক এম. আতিকুর রহমান আখই, সদস্যসচিব মাওঃ বদরুল ইসলাম, ভূকশিমইল ইউনিয়ন আল ইসলাহ'র সভাপতি আজমল আলী, সহ সভাপতি মুসলেহ উদ্দিন মুসা, সৌদিআরব আল ইসলাহ'র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ জুমান, দুবাই আল ইসলাহ'র আহবায়ক কামরুজ্জামান জুয়েল, উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ আহমদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম সানজু, সাবেক অফিস সম্পাদক মিফতাউদ্দিন নোমান, ইসলামিক ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মাওঃ তফজ্জুল ইসলাম, সহ সভাপতি আজিজুল ইসলাম সুলেমান, সাধারণ সম্পাদক মুকিম আহমদ চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা শিপলু আহমদ, আশিকানে ফুলতলীর সদস্য সাব্বির আহমদ, নজরুল ইসলাম, তারেকুল ইহলাম, হাফিজ নজরুল ইসলাম, সাহাব উদ্দিন, জামিল আহমদ, মিশকাত আহমদ, হোসাইন আহমদ প্রমুখ।
