কুলাউড়ায় সাংবাদিকদের সাথে হাফিজ হেলালের মতবিনিময়

কুলাউড়ায় সাংবাদিকদের সাথে হাফিজ হেলালের মতবিনিময়
স্টাফ রিপোর্টারঃ আাশেকানে ফুলতলী (রঃ) ও হেলাল এর চিকিৎসা পরিচালনা কমিটির আয়োজনে কুলাউড়ায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মরণব্যাধী ক্যান্সার বিজয়ী হাফিজ হেলাল আহমদ। গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে কুলাউড়া শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে সাপ্তাহিক হাকালুকি পত্রিকার নির্বাহী সম্পাদক ও কুলাউড়া পৌর আল ইসলাহ’র সাবেক সাধারন সম্পাদক এম আতিকুর রহমান আখই এর পরিচালনায় মতবিনিময় সভায় অংশ নেন রাউৎগাঁও ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বখশী ইকবাল, আঞ্জুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ আবুল মিয়া, সহ-সভাপতি মাও. মুফতি আহসান উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মাও. ইঞ্জিনিয়ার আবুল কালাম, আঞ্জুমানে আল ইসলাহ’র কুলাউড়া পৌর শাখার সভাপতি মাও. আব্দুল ওয়াহিদ, উপজেলা আল ইসলাহ’র সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ বদরুল ইসলাম। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, সাপ্তাহিক কুলাউড়া ডাকের বার্তা সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম মছব্বির আলী, দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, সাপ্তাহিক সীমান্তের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মোক্তাদির হোসেন, দৈনিক সকালের খবর কুলাউড়া প্রতিনিধি সাইদুল হাসান শিপন, সাপ্তাহিক সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, দৈনিক ভোরেরপাতা প্রতিনিধি আব্দুল আহাদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, ১ নং ওয়ার্ড সদস্য জাবেদ মাহবুব, জাতীয় সাপ্তাহিক অর্থকালের মৌলভীবাজার ব্যুরো চীফ মাহফুজ শাকিল, সাপ্তাহিক জনতার নিঃশ্বাসের সিলেট বিভাগীয় প্রধান ইউসুফ আহমদ ইমন, উপজেলা তালামীযের সাবেক সভাপতি কাওসার আহমদ তানভীর, মাও. এবাদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাও. আহমদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাকসুদুল ইসলাম সানজু, তালামীয নেতা মোঃ নজরুল ইসলামসহ তালামীযে ইসলামিয়ার শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুলাউড়ায় সাংবাদিকদের সাথে হাফিজ হেলালের মতবিনিময়
হেলাল মতবিনিময় সভায় তার লিখিত বক্তব্য বলেন, আমার উন্নত চিকিৎসার জন্য দেশ ও বিদেশ থেকে যারা আর্থিক সহযোগিতা ও পরিশ্রম করেছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

কুলাউড়ায় সাংবাদিকদের সাথে হাফিজ হেলালের মতবিনিময়
উল্লেখ্য, হেলাল আহমদ চিকিৎসা তহবিলে সংগ্রহ হয়েছিল ৯,২০,০০০/-(নয় লক্ষ বিশ হাজার টাকা) এবং তার চিকিৎসা বাবদ খরচ হয়েছে ৮,৫৩, ০০০/- ( আট লক্ষ তেপ্পান্ন হাজার টাকা) । হেলালের চিকিৎসা যেহেতু দীর্ঘ মেয়াদী তাই আরো অনেক অর্থের প্রয়োজন, তার পরবর্তী চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতা কামনা করছে হেলালের পরিবার।

Post a Comment

Previous Post Next Post