কুলাউড়া থানার ১৫ জন অফিসারদের পদোন্নতিতে সংবর্ধনা

কুলাউড়া থানার ১৫ জন অফিসারদের পদোন্নতিতে সংবর্ধনা
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের আয়োজনে থানায় কর্মরত পদোন্নতি প্রাপ্ত ১৫ জন অফিসারকে সংবর্ধনা ও আনন্দ উৎসব সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কুলাউড়া থানা প্রাঙ্গনে রাত ৮ টায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পদোন্নতিপ্রাপ্ত অফিসারদের সংবর্ধনা প্রদান এবং পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈাশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কনস্টেবল থেকে এএসআই পদে ১০ জন, কনস্টেবল থেকে এটিএসআই পদে ৩ জন, এটিএসআই থেকে টিএসআই পদে ১ জন, এএসআই থেকে এসআই পদে ১ জন মোট ১৫ জন সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারদের ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল।
এসময় পদোন্নতি প্রাপ্ত অফিসারদের উদ্যেশ্যে পুলিশ সুপার বলেন, আপনাদের এই পদোন্নতিতে দেশের প্রতি, সমাজের প্রতি দায়িত্ব আরো বেড়ে গেছে। এখন আরো বেশী পরিবার, সমাজ, দেশের উন্নয়নে নিজেদের এগিয়ে নিয়ে আসতে হবে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা (পিপিএম) কে সুন্দর এই অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ দিয়ে বলেন, সাধারনত আমরা বড় পর্যায়ে এই ধরনের অনুষ্ঠান করি, বিভিন্ন কারনে ছোট্ট পরিসরে উপজেলা পর্যায়ে অনুষ্ঠান করা সম্ভব হয়ে উঠে না। কুলাউড়া থানার এই অনুষ্ঠান অন্য থানার অফিসারদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
কুলাউড়া থানার এসআই দিদার উল্ল্যাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) রাশেদুল ইসলাম, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম, সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম সরকার, কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ওয়াকিল উদ্দিন আহমদ, জুড়ী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন আহমদ, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষণ রায়। এসময় কুলাউড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, ও থানায় কর্মরত সকল পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কুলাউড়া থানার ১৫ জন অফিসারদের পদোন্নতিতে সংবর্ধনা


কুলাউড়া থানার ১৫ জন অফিসারদের পদোন্নতিতে সংবর্ধনা


Post a Comment

Previous Post Next Post