কুলাউড়ায় ৩ দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

কুলাউড়ায় ৩ দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার আলালপুরে ১৮ ই নভেম্বর শুক্রবার পীর সাজিদ আলী সিদ্দিকী ফার্মেসীর উদ্যোগে ৩ দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।

কুলাউড়ায় ৩ দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
পীর সাজিদ আলী ফাউন্ডেশনের পরিচালক আমীর হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হারুনুর রশীদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি মীর মুহিবুর রহমান, সিএইচসিপি এসোসিয়েশন সিলেট বিভাগের সাবেক সাধারণ সম্পাদক একেএম জাবের, পীর সাজিদ আলী সিদ্দিকী ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হোসেন সিদ্দিকী জামাল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি সেলিম আহমদ, অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়ার ব্যবস্থাপনা সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন, লিটল স্টার একাডেমীর শিক্ষক সোহেল আহমদ প্রমুখ।

কুলাউড়ায় ৩ দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
উল্লেখ্য যে আজ (শুক্রবার) সারাদিন সহ শনিবার ও রবিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩ দিন ব্যাপী ফ্রী স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। স্বাস্থ্যসেবা প্রদান করবেন ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ ইকবাল আহমদ, এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আব্দুস সালাম, ব্রাম্মণবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ শাহানা জাকির।
কুলাউড়ায় ৩ দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

Post a Comment

Previous Post Next Post