অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী সিনঝো আবে। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে নব্বই মিনিট স্থায়ী ঐ বৈঠকের বিস্তারিত গণমাধ্যমকে জানানো হয়নি।
বৈঠকের আগে মি. আবে জানিয়েছেন, তিনি দু'দেশের মধ্যে নতুন করে আস্থা তৈরি এবং যৌথভাবে কাজ করার বিষয়ের উপর জোর দেবেন। আর ট্রাম্প বলেছেন, জাপানের অবস্থিত মার্কিন সামরিক ঘাটির ব্যয় নির্বাহে জাপানের আরো অর্থ বরাদ্দ করা উচিত।
জানা যায়, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রই জাপানের সবচেয়ে বড় মিত্র দেশ। তাছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় জাপানের সংবাদপত্রে ট্রাম্পকে নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। তাই জাপানের প্রধানমন্ত্রী সিনঝো আবের সাথে এই বৈঠকের আগ্রহ প্রকাশ করলেন ট্রাম্প।
