সিলেট: সমবায়ে সমৃদ্ধি আদর্শকে সামনে রেখে সিলেট বিভাগে কমর্রত সরকারী কমর্জীবী সমন্বয়ে সিলেট বিভাগীয় সরকারি কর্মজীবী সমবায় সমিতি লিমিটেড গঠন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মোহাম্মদ নিজাম উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ত্ব করেন মোঃ ফরিদ উদ্দীন।
সভায় মোহাম্মাদ নিজাম উদ্দীনকে সভাপতি, দীলিপ কুমার রায়কে সাধারণ সম্পাদক এবং মোঃ কাওছার আহমদ চৌধুরীকে কোষাধ্যক্ষ করে ১২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
এ ছাড়াও সমিতির কার্যক্রম গতিশীল করনের নিমিত্ত প্রকল্প সার্চ কমিটি, প্রকল্প বাস্তবায়ন কমিটি এবং অডিট কমিটি গঠন করা হয়। সিলেট বিভাগে কর্মরত বে-সামরিক খাতভুক্ত কর্মজীবীগণ সমিতির সদস্য হতে পারবেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সর্বজনাব মোঃ আব্দুল মান্নান, সুযোগ চন্দ্র চন্দ, মিঠু দে, আবুল হোসেন, খলিলুর রহমান, ধ্রুব গৌতম, আব্দুল জলিল, জয়নাল আবেদীন, বেলায়েত হোসেন, অচ্যুত মহারত্ন প্রমুখ।
