"জামায়াত-বিএনপির জ্বালাও পোড়াও রাজনীতি জনগণ চায় না"

"জামায়াত-বিএনপির জ্বালাও পোড়াও রাজনীতি জনগণ চায় না"
স্টাফ রিপোর্টারঃ ‘আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নিত হবে। আমাদের দেশে দারিদ্র অসহায় মানুষের দেখা মিলবে না। বর্তমানে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বুকে উন্নয়নের এক রোল মডেল। জাতির জনক বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন তার বাস্তবায়ন শীঘ্রই হতে যাচ্ছে।’
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি মোল্লা মো. আবু কাওছার উপরোক্ত কথাগুলো বলেন।
‘স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে প্রত্যেক মানুষের সুসম্পর্ক গড়ে তুলুন। স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি সুশৃঙ্খল ধারায় প্রবাহিত হয়ে আসছে। অতীতে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে যারা এসেছেন তারা ছাত্রলীগের রাজনীতি করে এখানে এসেছেন। আগামীতেও নেতৃত্বে ছাত্রলীগ থেকে আসা নেতা কর্মীদের মূল্যায়ন করা হবে।’

"জামায়াত-বিএনপির জ্বালাও পোড়াও রাজনীতি জনগণ চায় না"
জামায়াত-বিএনপি’র রাজনীতি জনগণ চায়না উল্লেখ করে তিনি বলেন, বাংলার জনগণ জামায়াত-বিএনপি’র রাজনীতি এখন আর চায় না। তারা জ্বালাও পোড়াও করে দেশের মানুষকে হত্যা করেছে। দেশের অর্থনীতিকে পঙ্গু করতে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তাদের কোন ষড়যন্ত্র এদেশে বাস্তবায়ন হবে না।
শনিবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলা স্বেচ্ছসেবক লীগের আহ্বায়ক অজয় দাসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক হোসেন মনসুর আহমদের সঞ্চালনায় কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মাইনুদ্দিন মঈন, সদস্য জামাল আহমদ, এড. কামাল আহমদ, এড. ফখরুল আহমদ, আব্দুল লতিফ নুতন, সিলেট জেলা সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, মহানগর সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিন্টু, মৌলভীবাজার স্বেচ্ছাসেবক লীগের নজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ প্রমুখ।
উল্লেখ্য, সম্মেলন শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্ভাব্য সভাপতি- সম্পাদক পদপ্রত্যাশীদের নামের তালিকা নেয়া হয়েছে। খুব শীগ্রই দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Post a Comment

Previous Post Next Post