ছেলেকে নিয়ে প্রথমবার টেলিভিশনে আসিফ

ছেলেকে নিয়ে প্রথমবার টেলিভিশনে আসিফ
বিনোদন ডেস্কঃ পরিবারের সদস্যদের আগ্রহ না থাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে টেলিভিশনের কোন অনুষ্ঠানে আগে অংশগ্রহণ করেননি কণ্ঠশিল্পী আসিফ আকবর। তবে বাবা দিবস উপলক্ষে একই অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন আসিফ ও তার কনিষ্ঠ পুত্র রুদ্র। এবারই প্রথম বাবা-ছেলেকে দেখা যাবে টেলিভিশনের পর্দায়।
খবরটি ভক্তদেরকে জানিয়ে ফেসবুকে আসিফ লিখেছেন, ‘এতোদিন অজুহাত ছিলো দুই ছেলে খুলনায় পড়ে, যে কারণে টাইমিং মেলে না। বড় ছেলে রণ গত দুই মাসেরও বেশি সময় ধরে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। ও ঢাকায় ফিরবে ২২ জুন। তবে রুদ্র ঢাকাতেই আছে। আমার সঙ্গে টিভিতে অংশ নিতে রাজিও হয়েছে সে।'
১৯ জুন বিশ্ব বাবা দিবস। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে দশটায় আসিফ ও রুদ্রকে পাওয়া যাবে বাংলাভিশনের পর্দায়। স্টুডিও থেকে এই আয়োজন সম্প্রচার করা হবে সরাসরি।

Post a Comment

Previous Post Next Post