নিজস্ব প্রতিনিধি: সফটরক গ্রুফের চেয়ারম্যান সমাজসেবক ও সংগঠক হাজী ইমাদুল ইসলাম দেবহাটা উপজেলার কুলিয়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর কুয়েত আগমনে কুয়েত থেকে প্রকাশিত জনপ্রিয় ট্যাবলয়েড পত্রিকা "দৃষ্টিনন্দন সিলেট ও দেশদিগন্ত " পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক শেখ নিজামুর রহমান টিপু, ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান হাজী ইমাদুল ইসলাম ও উনার সহধর্মিনী মিসেস ইমাদ কে সফটরক গ্রুপের কার্যলয়ে ।
আলাপচারিতায় বলেন উনার চিন্তা চেতনায় তার এলাকা কুলিয়া ইউপি তথা দেবহাটা উপজেলা। ছোটবেলা থেকেই দেখে এসেছেন অন্য উপজেলার চেয়ে কম উন্নয়ন হয়েছে। তখন থেকেই স্বপ্ন বুনেছিলেন, জীবনে সু-প্রতিষ্টিত হয়ে নিজ এলাকার সেবায় নিয়োজিত করবেন যেমন স্বপ্ন তেমন কাজ। নিজ উদ্দ্যোগে ঝাপিয়ে পড়েন এলাকার উন্নয়নের কাজে বছরের পর বছর। এলাকার জনগণের দাবীর প্রেক্ষিতে সতন্ত্র প্রার্থী হয়ে নৌকা প্রতিকের সাথে বিনা প্রতিদন্ধিতায় প্রায় পাঁচহাজারের চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জনগণের ভালোবাসায়। পূর্বে যারা ইউনিয়নের দায়ীত্বে ছিলেন, তারা ইউনিয়নের উন্নয়নের জন্য কোনো রুপরেখা তৈরী করতে পারেন নি। উনারা নির্ণয় করতে পারেন নি কিভাবে কোন দিকে অগ্রসর হতে হবে। জনগণের মৌলিখ অধিকার বাদ দিয়ে, কখনও কোন উন্নয়ন বাস্তবায়ন সম্ভব না।
নবনির্বাচিত চেয়ারম্যানের স্বপ্ন হলো কুলিয়া ইউনিয়ন কে নিরক্ষরতা দুর করে ১০০% শিক্ষিত হার করা, দরিদ্রতা মুক্ত ইউনিয়ন গড়ে তুলে, একটি আধুনিক মডেল ইউনিয়নে পরিণত করা, জনগণের মৌলিক অধিকার এবং এলাকার উন্নয়ন বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কুলিয়াবাসী সেই সুযোগ করে দিয়েছেন, সেজন্য কুলিয়া বাসির কাছে তিনি কৃতজ্ঞতা জানান।
