নিউজ ডেস্কঃ কমলগঞ্জের ভানুগাছ বাজারে ব্যবসায়ী ফিরোজ মিয়ার ছেলে মুহিদ মিয়া (২০) গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ১৭জুন শুক্রবার ইফতারের পর বাড়ির আকাশমনি গাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে আজ শনিবার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করে বলে জানা গেছে।
