ফলোআপঃ অবশেষে গ্রেফতার হলেন সেই ভুয়া ডাক্তার

অবশেষে গ্রেফতার হলেন সেই ভুয়া ডাক্তার
শাকির আহমদ: কুলাউড়ার আলোচিত মৃত শিশু মুন্নাকে ভুল চিকিৎসা প্রদানকারী কথিত সেই অপচিকিৎসক আবুলকে আটক করেছে কুলাউড়া পুলিশ। গতকাল সোমবার (২০ জুন) ভোরে সিলেট নগরী থেকে তাকে আটক করা হয়।
ভুল চিকিৎসায় প্রায় এক মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার মানা শিশু মুন্না আহমদের কাছে যেন প্রকৃতিও ক্ষমা চাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। মা- বাবার আর্তনাদ, প্রতিবেশী, শুভাকাঙ্খী সহ গোটা কুলাউড়ায় বইছে শোকের মাতম। আর সেই কথিত ভুয়া ডাক্তার আবুল নিজের অপকর্ম ঢাকতে কুলাউড়ায় আসা বন্ধ করে দিয়ে মনে করেছে পার পেয়ে যাবে।
পুলিশ সূত্র থেকে জানা যায়, কুলাউড়া থানা পুলিশের একটি দল গতকাল সোমবার ভোরে সিলেট নগরী থেকে তাকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে কুলাউড়া থানা থেকে মৌলভীবাজার কোর্টের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
তথ্যটি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: শামসুদ্দোহা পিপিএম সিলেট সুরমাকে জানান, শিশুটির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ঐ আসামীকে আটক করা হয়েছে।
উল্লেখ্য গত ১৩ মে কুলাউড়ায় শিশুটিকে চিকিৎসা করে এই কথিত ডাক্তার আবুল। ১৩,১৭, ২০ মে অবস্থার উন্নতি না হলে সে নিজের হাতে তৈরী ঔষদের অতিরিক্ত ডোজ দিতে থাকে। পরে মুন্নার অবস্থা আশঙ্খাজনক পর্যায়ে পৌছলে মুন্নাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার এক পর্যায়ে গতকাল তার মৃত্যু হয়। 

Post a Comment

Previous Post Next Post