কুলাউড়ায় অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান

কুলাউড়ায় অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান
আমিন জাহানঃ কুলাউড়ায় রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ও কাতার প্রবাসি আলহাজ্ব আব্দুল্লাহ আল্ মামুন রেনু অর্থায়নে দুই অসহায় পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়েছে।
২০ জুন সোমবার দুপুরে সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার কার্যালয় প্রাঙ্গণে এ ঢেউটিন পরিবারের সদস্যদের হাতে তোলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার সিনিয়র রিপোর্টার ও দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেন, রাশিদ আলী ফাউন্ডেশনের সদস্য মোছা. শিরিন আক্তার চৌধুরী মুন্নি, সুফিয়া হক, সাহানা বেগম, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী তরিক, ব্যবসায়ি হাজি ফয়জুর রহমান, পারুল মিয়া, আছকর আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক শামসুল ইসলাম, লংলা রাশিদিয়া শমশেরিয়া মাদ্রাসার সদস্য সৈয়দ আলী আহমদ, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মানব ঠিকানার স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকালে খবরের কুলাউড়া প্রতিনিধি জিয়াউল হক জিয়া, সীমান্তর ডাক পত্রিকার অফিস সহকারি তছিম হাসান প্রমুখ।
ঢেউটিন প্রাপ্তরা হলেন কাদিপুর ইউনিয়নের মৈন্তাম গ্রামের জুনেদ মিয়ার স্ত্রী জোছনা বেগম জয়চন্ডী ইউনিয়নের উত্তর গিয়াসনগর গ্রামের আজাদ মিয়ার স্ত্রী ছাবিরুন বেগম।
কুলাউড়ায় অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান

Post a Comment

Previous Post Next Post