তারেক হাসানঃ ইনিষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে গতকাল ২০ জুন সোমবার কুলাউড়া ছামি-ইয়ামী চায়নিজ বাংলা রেষ্টুরেন্টে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ডিপ্লে¬ামা সমিতির কুলাউড়া উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম, সহকারি পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মৌলভীবাজার জেলা আইডিইবি’র সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম ও সাধারন সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন, সমিতির উপজেলা শাখার উপদেষ্টা উপজেলা প্রকৌশলী মোঃ আবুল হোসেন, সাধারন সম্পাদক প্রকৌশলী পারভেজ ইষেন, জালালাবাদ গ্যাস ম্যানেজার প্রকৌশলী আওলাদ হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, টাইম টেলিভিশন এর বিশেষ প্রতিনিধি ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান। অন্যান্যের মধ্যে অংশ নেন সমিতির উপদেষ্টা প্রকৌশলী মোঃ ইয়াছিন আলী, সহসভাপতি প্রকৌশলী আলতাফ হোসেন, যুগ্মসম্পাদক প্রকৌশলী শওকত রিজভী চৌধুরী, সাংগঠনিক প্রকৌশলী আব্দুর রাকিব, অর্থ সম্পাদক প্রকৌশলী সৈয়দ আবুল কালাম, সাংবাদিক সাইমুল ইসলাম শাহী সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্টানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করা হয়।
