মাগুরছড়া গ্যাস কূপ বিস্ফোরনের ক্ষতি পূরন আদায়ের দাবীতে বিভিন্ন সংগঠন মানববন্ধন

 মাগুরছড়া গ্যাস কূপ বিস্ফোরনের ক্ষতি পূরন আদায়ের দাবীতে বিভিন্ন সংগঠন মানববন্ধন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের মাগুরছড়ায় গ্যাস কূপ বিস্ফোরনের ১৯ বছর অতিবাহিত হওয়ার পরও ক্ষতি পূরন আদায় না হওয়ায় বিভিন্ন সংগঠন মানববন্ধন পালন করেছে।
১৪ জুন মঙ্গলবার দূপুরে জেলার কমলঞ্জের মাগুরছড়ায় পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির আয়োজনে মাগুরছড়ায় গ্যাস কূপ ক্ষতি পূরন আদায় না হওয়ায় ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পাহার রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান সালাউদ্দিন আহমদ, লাউয়াছড়া বন কর্মকর্তা রেজাউল করিম, চা জন গোষ্টি আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, কমলগঞ্জ পাহার রক্ষা ও উন্নয়ন সোসাইটির সভাপতি রথিন্দ্র সিংহ বাপ্পি , বাংলাদেশ মুক্তিযুদ্ধা কল্যান সংসদ সিলেট বিভাগীয় কমান্ডার শেখ জামাল প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, মার্কিন কো¤পানী অক্সিডেন্টালের খামখেয়ালিপনার কারণে ১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে মাগুরছড়া গ্যাসকূপে গ্যাস বিস্ফোরিত হয়। তখন আগুনে পুড়ে গ্যাস ,চা বাগান, বনাঞ্চল, রেলপথ, সড়কপথসহ আশপাশের ঘড় বাড়ী। মারত্মক ক্ষতি হয় পরিবেশের। কিন্তু আজো ক্ষতিপুরন আদায় করা সম্ভব হয়নি। অবিলম্বে আন্তর্জাতিক আদালতে মামলা করে ক্ষতি পুরন আদায় করতে সরকারকে উদ্দ্যোগ নেয়ার আহবান জানানো হয় সমাবেশে।
এদিকে শ্রীমঙ্গলে তেল গ্যস খনিজ স¤পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি শ্রীমঙ্গল শাখা, মানবাধিকার সংগঠন আসক ফাউন্ডেশন, মাগুর ছড়া গ্যাস স¤পদ ও পরিবেশ রক্ষা জাতীয় কমিটি ও ক্ষতিগস্থ এলাকাবাসী একই দাবিতে মানববন্ধন করেছে।

Post a Comment

Previous Post Next Post