অনলাইন ডেস্ক:
কর্মক্ষেত্রে যেন রোবটের রাজত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রোবট প্রযুক্তির
উন্নয়নের সঙ্গে সঙ্গে একে দৈনন্দিন কাজে ব্যবহারও করা হচ্ছে। উন্নত বিশ্বে
বাড়ি-ঘর, অফিস, দোকানপাটে রোবটের ব্যবহার বেড়েই চলছে। এরই ধারাবাহিকতায়
এবার বেলজিয়ামের দুইটি হাসপাতালে চাকরি পাচ্ছে রোবটক। 'পিপার' ক্যাটাগরির
রোবট হাসপাতালের আসা মানুষের আবেগ বুঝার পাশাপাশি তাদের কথাও বুঝতে পারবে।
প্রাথমিকভাবে
বেলজিয়ামের লিজ শহরের সিএইচআর কিটাডল হাসপাতলে অভ্যর্থনায় কাজ করবে
'পিপার' রোবট। আরেক হাসপাতাল, অসটেন্ড এজেড ড্যামিয়েনে দর্শনার্থীদের সঠিক
বিভাগটি খুঁজে পেতে সাহায্য করবে এটি। হাসপাতাল সূত্র জানায়, আগামী ১০
বছরে আরও বেশি সংখ্যক রোবটকে তারা স্টাফ হিসেবে নিয়োগ দিতে চায়।
এদিকে,
'পিপার' রোবটটি তৈরি করেছে জাপানের বহুজাতিক টেলিযোগাযোগ ও ইন্টারনেট
কর্পোরেশন 'সফটব্যাংক।' এক্ষেত্রে তারা ফরাসি রোবটিক প্রতিষ্ঠান
আলদেবারানের সহায়তা নিয়েছে।
এই
ধরনের প্রতিটি রোবটের দাম পড়বে ৩৪ হাজার মার্কিন ডলার। ১ দশমিক ২ মিটার
বা ৪ ফুট উচ্চতার রোবটটি মানুষের ২০টি ভাষা বুঝতে পারবে। একই সঙ্গে শনাক্ত
করতে পারবে নারী, পুরুষ ও শিশুদের।
পিপার
রোবট একসঙ্গে বাসা-বাড়িতে ও কর্মক্ষেত্রে কাজ করতে পারবে কিনা এমন
প্রশ্নে রোবট বিশেষজ্ঞ নীল শারকি বলেন, এ রোবট মানুষের আচর আচরণসহ তাদের
আবেগ অনুভুতি বুঝতে পারবে। এছাড়া এগুলো ব্যায়ামে সহায়তাসহ শিশুদের
সার্জারিতে ভয় কাটিয়ে তুলতেও সাহায্য করবে। খবর বিবিসির
