কুলাউড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

কুলাউড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬জুন বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত হয়। ইউএনও তাহসিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্টিত সেমিনারে বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা এম এম শাহ নেয়াজ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ, উপজেলা ত্রান অফিসের সহ-প্রকৌশলী সাইদুর রহমান, ফায়ার ব্রিগেডের লিডার এমদাদুল হক। সেমিনারে উপজেলা প্রকৌশলী মোঃ আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, উপজেলা পঃপঃ বিভাগের এমও এমসিএইচ ডাঃ সুলতান আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post