কুলাউড়ায় খাবারের সন্ধানে জনসম্মুখে মায়া হরিণ

কুলাউড়ায় খাবারের সন্ধানে জনসম্মুখে মায়া হরিণ
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার মুরইছড়া বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে একটি মায়া হরিণ ১৬ জুন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী বুধপাশা গ্রামে চলে আসে। এসময় মায়া হরিণটি দেখতে পেয়ে স্থানীয় কিশোররা কৌতুহলবশতঃ ঘিরে ফেলে এবং সাবেক ইউপি সদস্য আব্দুল কাদিরের বাড়ির নিকট থেকে অক্ষত অবস্থায় ধরে ফেলে। পরে আব্দুল কাদির খবর পেয়ে মায়া হরিণটি নিয়ে মুরইছড়া ফরেস্ট বিট অফিস কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এর কাছে হস্তান্তর করেন। বিট অফিসার জানান উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে মায়া হরিণটি জঙ্গলে অবমুক্ত করা হবে।

Post a Comment

Previous Post Next Post