স্টাফ রিপোর্টারঃ সীমান্তবর্তী এ ইউনিয়নে ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। বিদ্রোহী প্রার্থী না থাকলেও স্বতন্ত্র প্রার্থীদের কারণে কিছুটা বিপাকে রয়েছেন আ’লীগ প্রার্থী সৈয়দ একেএম নজরুল ইসলাম ও বিএনপি’র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজ মিয়া। আ’লীগ প্রার্থী সৈয়দ একেএম নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ছয়ফুল আলম সিদ্দিকী’র মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এমনটাই অভিমত স্থানীয়দের। বর্তমান চেয়ারম্যান হলেও সিরাজ মিয়া অবস্থান অনেকটাই নড়বড়ে। শেষতক নিজের অবস্থান কতটুকু টিকিয়ে রাখতে পারেন নির্বাচনেই সেটা স্পষ্ট হবে।
