কুলাউড়ার প্রশাসনিক মানচিত্র

Kulaura
কুলাউড়ার প্রশাসনিক মানচিত্র

কুলাউড়া বাংলাদেশের মৌলভীবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা এবং প্রশাসনিক অঞ্চল। ১৯৮২ সালে কুলাউড়া, উপজেলায় উন্নীত করা হয়।

কুলাউড়া উপজেলার অবস্থান ২৪.৫১৬৭ ডিগ্রী উত্তর অক্ষাংশ থেকে ৯২.০৩৩৩ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত। আয়তন ৬৭৯.২৫ বর্গ কিলোমিটার (২৬২ বর্গ মাইল)। কুলাউড়ার উত্তরে বড়লেখা, জুড়ি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা, পশ্চিমে রাজনগর ও কমলগঞ্জ উপজেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা, পূর্বে ভারতের ত্রিপুরা ও আসাম রয়েছে।

কুলাউড়াতে স্থলপথে যাতায়াতের জন্য বাস ছাড়াও রয়েছে অন্যান্য সকল প্রকার আধুনিক যানবাহন। সড়ক পথে রয়েছে পাকা সড়ক এবং পাকা সেতু। সড়ক পথে মৌলভীবাজার এবং ওপর দিক থেকে বড়লেখা হয়ে রাজধানী শহর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের সাথে যোগাযোগ রয়েছে। এছাড়া রয়েছে রেল যোগাযোগ; কুলাউড়া রেল জংশন সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় জংশন। যোগাযোগের সর্বপ্রকার আধুনিক মাধ্যম যেমন: রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল ফোন, কুরিয়ার সার্ভিস, ডাক বিভাগের ডাক ব্যবস্থা সবই রয়েছে এই জেলায়। প্রায় সব ধরণেরই মোবাইল ফোন নেটওয়ার্ক এখানে সহজলভ্য।

Post a Comment

Previous Post Next Post