স্টাফ রিপোর্টারঃ উপজেলার সীমান্তবর্তী এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী খলিলুর রহমান খলিল ও চা শ্রমিক নেতা অনিল বারাইক প্রার্থী হওয়ায় অনেকটাই বিপাকে রয়েছেন আ’লীগের মূল প্রার্থী বর্তমান চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু। সেক্ষেত্রে বিএনপির জুনাব আলী অনেকটা ভালো অবস্থানে রয়েছেন। এলাকার স্থানীয়রা জানান, এখানে আ’লীগের বিদ্রোহী প্রার্থী খলিলুর রহমান খলিল ও বিএনপির জুনাব আলীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তবে বর্তমান চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু নিজের অবস্থান ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
