স্টাফ রিপোর্টারঃ এখানে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান বিএনপি’র প্রার্থী মাহমুদ আলী, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু ও আ’লীগের প্রার্থী আব্দুল ওদুদ বক্স নির্বাচনে জয়ী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত দুটি ইউপি নির্বাচনে ২য় অবস্থানে থাকা আব্দুল বাছিত বাচ্চু এবারের নির্বাচনে বেশ ভালো অবস্থানে রয়েছেন। স্থানীয় ভোটাররা জানান, এবারের নির্বাচনে বিএনপি’র প্রার্থী মাহমুদ আলী, আব্দুল বাছিত বাচ্চু ও আলীগের প্রার্থী আব্দুল ওদুদ’র মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও মাহমুদ আলী এবং আব্দুল বাছিত বাচ্চু’র মধ্যে মূল লড়াইটা হবার সম্ভাবনা রয়েছে।
