কুলাউড়ায় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে দলীয় প্রার্থীরা; টিলাগাঁও ইউপি

কুলাউড়ায় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে দলীয় প্রার্থীরা; টিলাগাঁও ইউপি
স্টাফ রিপোর্টারঃ এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আ’লীগ ও বিএনপির দলীয় প্রার্থীর জয়ের পথে বিদ্রোহী প্রার্থীরা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। তৃণমূল নেতাকর্মী ও দলীয় একটি অংশের সমর্থন থাকায় বিদ্রোহী প্রার্থীরা বেশ ভালো অবস্থানে রয়েছেন। এখানে আ’লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক, আ’লীগের দলীয় প্রার্থী মোঃ. আব্দুল মালিক ও বিএনপির বিদ্রোহী সৈয়দ গোলাম রহমান আজমল রয়েছেন মূল প্রতিদ্বন্দ্বিতায়। চা বাগান অধ্যুষিত এই ইউনিয়নে চা শ্রমিক নেতা জ্ঞান শংকর গৌড় প্রার্থী হওয়ায় চা শ্রমিকদের সমর্থন আদায়ে অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়েছেন অন্য প্রার্থীরা। তবে শেষ পর্যন্ত যে প্রার্থী চা শ্রমিকদের সমর্থন আদায় করতে পারবেন তিনিই অনেকটা এগিয়ে থাকবেন বলে জানালেন স্থানীয় ভোটাররা।

Post a Comment

Previous Post Next Post