কুলাউড়ায় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে দলীয় প্রার্থীরা; পৃথিমপাশা ইউপি

কুলাউড়ায় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে দলীয় প্রার্থীরা; পৃথিমপাশা ইউপি
স্টাফ রিপোর্টারঃ ঐতিহ্যবাহী এই ইউনিয়নে ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে পৃথিমপাশা নবাব পরিবার থেকে দুই সহোদর স্বতন্ত্র প্রার্থী নবাব আলী বাকর খান হাসনাইন ও বিএনপি প্রার্থী নবাব আলী তকী খান প্রতিদ্বন্দ্বী হওয়ায় সেই সুযোগটা কাজে লাগিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুল মান্নান সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেলেও তেমন সুবিধা করতে পারছেন না বলে জানালেন স্থানীয় ভোটাররা। আলী তকী খান ও আলী বাকর খান নবাব পরিবারের বলিষ্ঠ অবস্থান এই দুই ভাই কতটুকু টিকিয়ে রাখতে পারেন সেটিই এখানে দেখার বিষয়। কমরেড আব্দুল লতিফ, নবাব আলী বাকর খান হাসনাইন ও নবাব আলী তকী খানের মধ্যে এ ইউনিয়নে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এমনটাই অভিমত স্থানীয়দের।

Post a Comment

Previous Post Next Post