কুলাউড়ায় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে দলীয় প্রার্থীরা; কর্মধা ইউপি

স্টাফ রিপোর্টারঃ এখানে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আব্দুস সহিদ বাবুল বিএনপি ঘরোনার হলেও দলীয় মনোনয়ন না নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান থাকায় তাঁর নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। অপরদিকে গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এম এ রহমান আতিক এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে জয়ী হতে বিশেষ করে করে চা শ্রমিকদের সমর্থন আদায়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা জানান, ছোট বড় ১৫-১৬টি পানপুঞ্জি ও চা বাগান অধ্যুষিত এই ইউনিয়নে আদিবাসী এবং চা শ্রমিকদের ভোট জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবে। তাদের সমর্থন যে প্রার্থীর দিকে যাবে তিনি অনেকটাই এগিয়ে থাকবেন। মূল লড়াইটা হবে এই দুইজনের মধ্যে এমনটাই মনে করছেন এলাকার ভোটাররা।

Post a Comment

Previous Post Next Post