কুলাউড়ায় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে দলীয় প্রার্থীরা

কুলাউড়ায় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে দলীয় প্রার্থীরা
এস আলম সুমন, কুলাউড়া: ৪র্থ ধাপে আগামীকাল ৭ মে শনিবার কুলাউড়া উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নের চেয়ারম্যান পদে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন দলীয় প্রতীকের প্রার্থীরা। গত ২৩ এপ্রিল ৩য় ধাপে উপজেলার ৭টি ইউনিয়নের ৩টিতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের কারণে বিএনপি ও আ’লীগের প্রার্থীরা নির্বাচিত হতে পারেননি। দুই দলের নেতাকর্মীদের একটি অংশ বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কাজ করায় অনেকটাই কোণঠাসা দলীয় প্রার্থীরা। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও কয়েকটি ইউনিয়নে তৃণমূলের মতামত উপেক্ষিত থাকায় এমন পরিস্থিতিতে পড়েছেন দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই বন্ধ হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হবে ভোট যুদ্ধ। শেষ মুহূর্তে এসে প্রার্থী ও ভোটাররা হিসেব নিকেশ কষতে শুরু করছেন। সরেজমিনে উপজেলার কর্মধা, পৃথিমপাশা, টিলাগাঁও, হাজীপুর, শরীফপুর ও ভাটেরা ইউনিয়ন ঘুরে জানা যায়, ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আ’লীগের ৬, বিএনপির ৬, জাতীয় পার্টির ৫ এবং বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী ২১ জন। (চলমান... )

Post a Comment

Previous Post Next Post