কুলাউড়ার মোঃ ফয়সাল মিয়া বার সনদ পরিক্ষায় উত্তীর্ণ

কুলাউড়ার মোঃ ফয়সাল মিয়া বারের সনদ পরিক্ষায় ফয়সাল উত্তীর্ণ
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট এনরোলমেন্ট সনদ পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছেন কুলাউড়ার মোঃ ফয়সাল মিয়া। আপন মেধা-মনন-প্রজ্ঞার প্রভায় আলোকিত মোঃ ফয়সাল মিয়া ২১শে ডিসেম্বর১৯৮১ জন্মগ্রহণ করেন সিলেটের কুলাউড়া উপজেলার প্রতাবী গ্রামে । বাবা মোঃ আজাদ মিয়া ও মা প্রয়াত সামছুন নেছার সাত সন্তানের মধ্যে তিনি মেজ।

নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এস এস সি ,কুলাউড়া ডিগ্রি কলেজ থেকে কম্পিউটার ব্যবসায় শাখা থেকে বোর্ড স্ট্যান্ড করে , মোদন মোহন কলেজ থেকে ব্যবস্থাপন বিভাগ থেকে সবোর্চ্চ নাম্বার পেয়ে অর্নাস করেন , তিতুমীর কলেজ থেকে প্রথম বিভাগে এম কম (মার্ষ্টাস) করেন ,সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে প্রোফেশনাল ডিগ্রি এম. বি. এ এবং সুনামধন্য ধানমন্ডি ল' কলেজ থেকে এল.এল.বি শেষ করেন ।

ব্যক্তি জীবনে একজন ক্রিকেট প্রেমী । প্রতাবী গ্রামের সুনামধন্য প্রতাবী ক্রিকেট ক্লাবের সা.সম্পাদক এবং পরবর্তীতে নাম পরিবর্তন করে শুধু প্রতাবী ক্লাব করা হয় ঐ ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন । বর্তমানে একটি সুনামধন্য প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ব্যবস্থাপকের দায়িত্বে কর্মরত আছেন।

মোঃফয়সাল মিয়া শৈশব থেকেই লেখালেখি করেন। মোঃফয়সাল মিয়ার পছন্দের রং লাল ও সবুজ এবং ফুল রজনীগন্ধা। খেতে ভালবাসেন ইলিশ মাছ ও হরেক রকমের সবজি। আর অবসর সময়ে বই পড়তেই পছন্দ করেন। মোঃ ফয়সাল মিয়া, বাংলাদেশ ছাত্রলীগের কার্য নির্বাহী সদস্য, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক মোঃজীবন রহমান'র মেজ ভাই।

Post a Comment

Previous Post Next Post