স্টাফ রিপোর্টারঃ দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৬ উপলক্ষে কুলাউড়া দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যাগে কুলাউড়া শহরে র্যালী অনুষ্ঠিত হয়েছে। দেশ প্রেমের শপথ নিন, দূর্নীতিকে বিদায় দিন এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত উক্ত র্যালীতে অন্যান্যদের মধ্যে অংশ নেন কুলাউড়া দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচায্য সজল, সহ সভাপতি মোঃ মোজাম্মেল আহমদ, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্টাউট সম্পাদক ফয়জুর রহমান সুরুক, মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফিজ উদ্দিন। এছাড়া স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড, শিক্ষক শিক্ষার্থীরা উক্ত র্যালীতে অংশ নেন।
