কুলাউড়ায় ভুল প্রশ্নে পরীক্ষা গ্রহণের দায়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অব্যাহতি

কুলাউড়ায় ভুল প্রশ্নে পরীক্ষা গ্রহণের দায়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অব্যাহতি
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি বাংলা ১ম পত্র পরীক্ষায় ভুল সেটে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিষয়টি জানার ওই কেন্দ্রের ৬ শতাধিক শিক্ষার্থীরা রয়েছে উদ্বেগ উৎকন্ঠায়। সংশ্লিষ্ট সুত্র জানায়, প্রতিদিন পরীক্ষা শুরুর আগে থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের আগে নির্দেশিকা অনুসরণ করে কোন সেটে পরীক্ষা অনুষ্টিত হবে, সেই প্রশ্নপত্র সেট নেয়া হয়। কিন্তু লংলা আধুনিক ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান সেই নির্দেশিকা অনুসরণ করেননি। গত রোববার বাংলা ১ম পত্র পরীক্ষা সিলেট বোর্ডে খ সেটে অনুষ্টিত হয়। কিন্তু লংলা আধুনিক ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্টিত হয় ক সেটে। এই কেন্দ্রে লংলা আধুনিক কলেজ ও নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গতকাল ভুল সেটে পরীক্ষা গ্রহণের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে। ভুল সেটের কারণে তারা ভাল ফলাফল থেকে বঞ্চিত হতে পারে বলে রয়েছে উদ্বেগ উৎকন্ঠায়। এব্যাপারে কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার জানান, দায়িত্বে অবহেলার জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অব্যাহতি দেয়া হায়েছে। ভুল সেটে পরীক্ষা নেয়ার বিষয়টি শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়েছে। একারণে ফলাফলে কোন প্রভাব পড়বে না।

Post a Comment

Previous Post Next Post