কুলাউড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুলাউড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলায় হাকালুকি হাওরে বজ্রপাতে রশিদ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ৫ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টায় হাকালুকির দলীয়ার হাওরে ঘটনাটি ঘটে। মৃৃত রশিদ আলী উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মীরশংকর গ্রামের মৃত উস্তার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টায় জমিতে বোরো ধান কাটতে গেলে প্রচন্ড বৃষ্টির সময় বজ্রপাতটি তাঁর ওপর আচড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মৃত অবস্থায় মাটির ওপর মৃতদেহটি পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post