নিউজ ডেস্কঃ আজ বিশ্ব কবিতা দিবস। পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চ তারিখটিকে ‘বিশ্ব কবিতা দিবস’ ঘোষণা করে। বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করতে দিবসটি পালন করা হয়। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল— দিবসটি বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।
