কুলাউড়ায় ৭ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত

কুলাউড়ায় ৭ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত
নিউজ ডেস্কঃ আগামী ২৩ এপ্রিল ৩য় দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কুলাউড়া উপজেলার সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। শনিবার রাতে এ প্রার্থী চুড়ান্ত করা হয়। সূত্রে জানা যায়, ২৩ এপ্রিলের ইউপি নির্বাচনে উপজেলার ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী হলেন বরমচাল ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল আহবাব চৌধুরী শাজাহান, ভুকশিমইল ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া সদর ইউনিয়নে ইউপি আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, জয়চন্ডি ইউনিয়নে আব্দুর রব মাহবুব, ব্রাহ্মণবাজার ইউনিয়নে প্রভাষক মো. মমদুদ হোসেন, রাউঁৎগাও ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আকবর আলী সোহাগ কাদিপুর ইউনিয়নে কানাডা প্রবাসী মো. সেলিম আহমেদ। 

Post a Comment

Previous Post Next Post