আফগানিস্তানে অপহৃত দুই বাংলাদেশির খোঁজ মেলেনি

আফগানিস্তানে অপহৃত দুই বাংলাদেশির খোঁজ মেলেনি
অনলাইন ডেস্কঃ আফগানিস্তানে অপহরণের দুই দিন পরও উদ্ধার হয়নি ব্র্যাকের দুই কর্মকর্তা। তাদের উদ্ধারে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে আজ বাগলানের গভর্নর, প্রাদেশিক পুলিশ কমান্ডার ও স্থানীয় শুরার সঙ্গে বৈঠক করেছেন ব্র্যাকের প্রতিনিধি দল। এ ঘটনায় জড়িত সন্দেহে অপহরণে ব্যবহৃত গাড়ির দুই চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে অপহৃতদের উদ্ধারে এবং দেশটির স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করতে রোববার ঢাকা থেকে কাবুল যাচ্ছেন ব্র্যাকের ইন্টারন্যাশনাল এশিয়া অঞ্চলের পরিচালক জালাল উদ্দীন আহম্মেদ। বৃহস্পতিবার আফগানিস্তানের বাগলান এলাকায় থেকে ব্র্যাক কর্মকর্তা শওকত আলী ও সিরাজুল ইসলামকে অপহরণ করে বন্দুকধারীরা।

Post a Comment

Previous Post Next Post