জনপ্রিয় অভিনেত্রী পারভিন সুলতানা দিতি আর নেই

জনপ্রিয় অভিনেত্রী পারভিন সুলতানা দিতি আর নেই
বিনোদন ডেস্কঃ বাংলাদেশের নন্দিত চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি মারা গেছেন। আজ রোববার বিকেল ৪টার দিকে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইউনাইটেড হাসপাতালের কর্তৃপক্ষ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকসঅ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতাল থেকে গেল ৮ জানুয়ারি অসুস্থতা নিয়েই দেশে ফিরেন দিতি। এরপর তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তিকরানো হয়। এতদিন তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’ সিনেমায় অভিনয়েরে মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পারভীন সুলতানা দিতি। তবে ছবিটি মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র আজমল হুদা মিঠু পরিচালিত ‘আমিই ওস্তাদ’। পরিচালক সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ সিনেমাতে অভিনয়ের জন্য দিতি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Post a Comment

Previous Post Next Post