স্টাফ রিপোর্টার: আাসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল জলিল জামাল ইউনিয়নের বিভিন্ন গ্রামের মায়-মুরব্বিয়ান জন-সাধারনকে নিয়ে এক মতবিনিময় সভা করেছেন। গত বুধবার (১৬ মার্চ) সন্ধা সারে ৭টার দিকে উনার নিজ বাড়িতে এই মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিজয় মল্লিকের পরিচালনায় সভাপতির বক্তব্য দেন সাবেক সেনা কর্মকর্তা আব্দুস শহিদ বাচ্চু। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, রাউৎগাঁও ইউ.পি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, নজির আলী মাস্টার, উস্তার আলী মাস্টার, টিলাগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুস সালাম, সাবেক ৩নং ওয়ার্ড সদস্য মো. আব্বাস আলী, ৩নং ওয়ার্ড সদস্য আনু মিয়া, বিএনপি নেতা আব্দুর রব চৌধুরী, আমতলা বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিজন, মো. রমজান আলী, ৬নং ওয়ার্ড সদস্য পদ-প্রার্থী মো. আব্দুল মালিক, ব্যবসায়ী খালেদ আহমদ , রাজু ও হদিস মিয়া প্রমুখ। সভায় সকলের সম্মতিক্রমে আব্দুল জলিল জামাল আবারো নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, টাকা দিয়ে আমি কখনো দলের (বিএনপি) মনোনয়ন আনতে যাব না। বিগত ৫ বৎসরে আমি আপনাদের দেওয়া ওয়াদার ৭০-৮০ ভাগ পূর্ণ করেছি। আমি এই ৫ বৎসরে যতটুকু কাজ করেছি আর কোন চেয়ারম্যান ৫ বছরে এতো কাজ করতে পারেন নি। তিনি সকলের কাছে দোয়া ও ইউনিয়নের ভোটারদের কাছে একটি ভোট প্রার্থনা করেছেন।


