স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া ভুকশিমইলের মুক্তাদিপুর (বর্তমানে বরমচালের উত্তরভাগ) মধু মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গির আহমদ (৩৩) গত ৬ মার্চ রোববার জেদ্দায় অবস্থিত সৌদি ক্যাবল কোম্পানীর ফ্যাক্টরিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা যায়, ৬ মার্চ রোববার তাঁরা জাহাঙ্গীরের সহকর্মীদের কাছ থেকে মোবাইলে দুর্ঘটনার খবর পান। তাঁর স্ত্রী ও মাসাদ আলম (৫) ও সারহাদ আলম (২) নামে দুটি শিশুপুত্র রয়েছে।
সকল আনুষ্টানিকতা শেষে আগামিকাল শনিবার (১৯ মার্চ,২০১৬) ভোর ৫ ঘটিকায় তার লাশ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দ, সিলেটে এসে পৌছাবে বলে জানিয়েছেন নিহতের বড় ভাই বাচ্চু। তবে জানাযার নামাজের সময় এখনো নির্ধারন করা হয় নি বলেও তিনি জানান।
