স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এন কাতালোনিয়ার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাওসার হাসানের পিতা, কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও নিবাসী জনাব হাজী মোস্তফা মিয়া গত ১৩ মার্চ রোব্বার সন্ধ্যা ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না...........রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭০ বছর। পরদিন সকাল ১০টায় মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিশিষ্ট মুরব্বী জনাব হাজী মোস্তফা মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এন কাতালোনিয়ার সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি সাহাদুল সুহেদ, সাধারণ সম্পাদক শিপলু আহমদ নিয়াজী, যুগ্ম সম্পাদক তুতিউর রহমান, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য আব্দুল কাদিও, কার্যকরী কমিটির অন্যতম সদস্য সাংবাদি;ক আফাজ জনি, কোষাধ্যক্ষ আব্দুল মুনিম, সহ-কোষাধ্যক্ষ রেজাউর রহমান রাজা, প্রচার সম্পাদক ফয়জুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক এজাজুর রহমান রাসেল, আতাউর রহমান, মুক্তইদও রহমান মুক্তি, চিনু মিয়া, ইছাক মিয়া ও রুহুল আমিন প্রমুখ।
