কুলাউড়ায় হযরত ছাতাপীর (রহঃ) এর ঈসালে সওয়াব মাহফিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কুলাউড়ায় হযরত ছাতাপীর (রহঃ) এর ঈসালে সওয়াব মাহফিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টারঃ: আলহাজ্ব হযরত মাওলানা মনছব আলী ছাতা পীর (রহঃ)এর ১৫তম ঈসালে সওয়াব মাহফিল উপলক্ষে স্মৃতি পরিষদের উদ্দ্যোগে ১৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানিয় একটি রেস্টুরেন্টে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। আগামী ২১ মার্চ সোমবার অনুষ্টিতব্য কুলাউড়া উপজেলার ভূকশীমইল ইউনিয়নের গৌরকরন ছাতা পীর (রহঃ) মাজার সংলগ্ন মাঠে ঈসালে সওয়াব মাহফিল সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন করার লক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভায় আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুম, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, মাজারের খাদেম আব্দুস সোবহান।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাপ্তাহিক কুলাউড়ার ডাকের বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম মছব্বির আলী, এইবেলা সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, সাপ্তাহিক হাকালুকির নির্বাহী সম্পাদক আতিকুর রহমান আখই, মানব ঠিকানার মফস্বল সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল বাছিত বাচ্চু, দৈনিক দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, মানবজমিন প্রতিনিধি ও মানব ঠিকানার চিফ রিপোর্টার আলাউদ্দিন কবির, প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, সীমান্তের ডাকের চিফ রিপোর্টার এস আলম সুমন, বাংলামেইলের জেলা প্রতিনিধি ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি সেলিম আহমদ, সাপ্তাহিক পূর্বদিক প্রতিনিধি নাজমুল ইসলাম, সাপ্তাজিক কুলাউড়ার ডাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার তারেক হাসান, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, প্রবাসের প্রহরের বার্তা সম্পাদক ও মানব ঠিকানার স্টাফ রিপোর্টার মাহফুজ শাকিল, সাপ্তাহিক সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার নাজমুল বারী সোহেল, প্রিয় কুলাউড়ার ব্যাবস্থাপনা সম্পাদক মোহাইমিন ইসলাম মাহিন, সাপ্তহিক মানব ঠিকানার স্টাফ রিপোর্টার সৈয়দ আশফাক তানভীর, জনতার নিঃস্বাস এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন, ও জয়চন্ডি ইউনিয়ন তালামিযের সহ-সভাপতি জাকির হোসেন প্রমুখ।
অনুষ্টানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে দোয়া পরিচালনা করেন স্মৃতি পরিষদের উপদেষ্টা মাওলানা মুজিবুর রহমান চৌধুরী। ওয়াজ পরিচালনা কমিটির পক্ষ থেকে ঈসালে সওয়াব মাহফিল সুষ্ট সুন্দরভাবে সম্পন্ন করতে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করা হয়।

Post a Comment

Previous Post Next Post