মোহাইমিন ইসলাম মাহিনঃ গত ১৭ ফেব্রুয়ারী (বুধবার) বিকেল কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিএইচসিপি এ্যাসোসিয়েশনের উদ্যোগে সিএইচসিপি কেন্দ্রীয় নেতা শহিদুল-কামালের প্রকল্প অফিস কর্তৃক হয়রানী, শোকজের প্রত্যাহারের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তরা , অনতিবিলম্বে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার দাবী আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক সিএইচসিপি শহিদুল ইসলাম ও প্রধান উপদেষ্টা কামাল সরকারের শোকজসহ অযথা হয়রানী যদি বন্ধ করার দাবী জানানো হয়। মানব বন্ধনে কুলাউড়া কুলাউড়া উপজেলা সভাপতি সেখ মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে , সাধারণ সম্পাদক আব্দুল মুহিতের পরিচালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা আহ্বায়ক আবুল কাশেম উসমানী, সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক এ কে এম জাবের। এছাড়া কুলাউড়া উপজেলার সকল সিএচসিপি উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।


