বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপের টিকিটের মূল্য

বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপের টিকিটের মূল্য
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশে অনুষ্ঠ্যেয় এশিয়া কাপ ক্রিকিট টুর্নামেন্টের টিকিট মিলবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) কাউন্টারে। আগামী ২২ ফেব্রুয়ারি ১২তম এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু হবে। এশিয়া কাপের খেলা দেখতে সাধারণ গ্যালারির জন্য সর্বনিম্ন টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। সর্বোচ্চ ৩ হাজার টাকা মূল্য ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের। প্রতি ম্যাচের আগের দিন নির্ধারিত শাখা থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। ঢাকায় ইউসিবি ব্যাংকের মিরপুর শাখা থেকে সরাসরি টিকেট কিনতে পাবেন আগ্রহী দর্শকরা। এছাড়া প্রগতি সরণী, সোনারগাঁও জনপদ, বিজয়নগর, বসুন্ধরা ও নয়াবাজার শাখায় ইউক্যাশের মাধ্যমে ম্যাচের টিকিট পাওয়া যাবে। বাছাইপর্বের টিকিটি পাওয়া ইউসিবি ব্যাংকের নারায়ণগঞ্জ, কাঁচপুর ও চাষাড়া শাখায়। এশিয়া কাপের বাছাইপর্বের খেলা দেখতে সর্বোচ্চ ১০০ টাকা মূল্য ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের। সর্বনিম্ন টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। 
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড: ৩০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড: ১০০০ টাকা
শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড: ৫০০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ২৫০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ১৫০ টাকা

ফতুল্লা খান সাহেব আলী স্টেডিয়ামের টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০ টাকা
আন্তর্জাতিক স্ট্যান্ড: ২০ টাকা
ক্লাব হাউজ: ২০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ২০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ২০ টাকা

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বাছাইপর্বের ম্যাচে টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০ টাকা
সাধারণ গ্যালারি: ২০ টাকা

Post a Comment

Previous Post Next Post