স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন জাতীয় যুব সংহতির সম্মেলন গত রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। সম্মেলনের উদ্ধোধন করেন কুলাউড়া উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শেখ মো. আশরাফ উদ্দিন হিরো। সম্মেলনে ইউনিয়ন যুব সংহতির আহ্বায়ক লাবলু দেবের সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদী হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ সাহাব উদ্দিন আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুব সংহতির আহ্বায়ক মুহিবুল কাদির চৌধুরী পিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুব সংহতির সদস্য সচিব নাসির আহমদ কাইয়ুম, কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম লুৎফুল হক, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,যুগ্ম সম্পাদক মবশ্বির আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক এম. হাজির আলী, পৃথিমপাশা ইউপি জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান মেম্বার, কুলাউড়া পৌর যুব সংহতির আহ্বায়ক শেখ আছকর আলী প্রমুখ।
