নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলার মির্জাপুরে যাত্রীবাহি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে খুলনা-মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরার পাটকেলঘাটাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন- মোটরসাইকেলচালক সাতক্ষীরা শহরের কুখরালি গ্রামের নজরুল ইসলামের ছেলে ও চায়না বাংলা শপিং কমপ্লেক্সের আইটি বিভাগের প্রধান নাহিদ ইসলাম (২৫) ও বাসযাত্রী শান্তি দাস ও শম্ভু দাস। আহতরা হলেন- প্রদীপ (৩০), পলাশ (২০), সুজিত (৪০), তাসকিন (৩১), তাওহীদ (১২) কমপক্ষে ১০ জন। পাটকেলঘাটা থানার দায়িত্বরত কর্মকর্তা মনোজিত নন্দী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তালা উপজেলার মির্জাপুরে বরযাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহতদের লাশ পুলিশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আহতদের সাতক্ষীরার পাটকেলঘাটাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
