কুলাউড়ায় মোবাইল কোর্টের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায়

কুলাউড়ায় মোবাইল কোর্টের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায়
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া পৌর শহরে আজ ১৮ ফেব্রুয়ারী বৃহঃষ্পতিবার দুপুর ১২ঃ০০ হতে বিকাল ২ঃ০০ ঘটিকা পর্যন্ত মোবাইল কোট পরিচালনা করা হয়। মোবাইল কোট পরিচালনাকালে অবৈধ পার্কিং, ফিটনেস বিহীন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৬টি সিএনজি, ২টি বাস, ০৪টি মোটর সাইকেলকে আটক করে মটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী মোট ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমান আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাহসিনা বেগমের নেতৃত্বে অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন এসআই ফরিদ আহমদ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্টেনো বিনয় চন্দ্র দেব, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহায়ক মোঃ আব্দুর রহমান প্রমুখ। 
কুলাউড়ায় মোবাইল কোর্টের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায়

Post a Comment

Previous Post Next Post